Showing posts with label Bangla News. Show all posts
Showing posts with label Bangla News. Show all posts

Monday, 12 December 2022

“ছোট্ট মনুদের জন্য ভালবাসা” ঢাকা মহানগর শাখা কমিটি ঘোষণা।


আরিফ আহম্মেদসভাপতি মোঃ মিরাজ মিয়াসাধারণ সম্পাদক   মোঃ সোলায়মান মাহিমসাংগঠনিক সম্পাদক
অনলাইন ভিত্তিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “ছোট্ট মনুদের জন্য ভালবাসা” ঢাকা মহানগর শাখা’র নবগঠিত কমিটি ঘোষণা করছে সংগঠনটির কার্যনির্বাহী সংসদ। ০৯-১২-২০২২ ইং তারিখ শুক্রবার,(বাংলাদেশ সময়) সকাল ১১.০০টায় সংগঠনের লিখিত প্যাডে সভাপতি/সম্পাদকের স্বাক্ষরিত কমিটিতে আরিফ আহম্মেদ’কে সভাপতি মোঃ মিরাজ মিয়া’কে সাধারণ সম্পাদক  মোঃ সোলায়মান মাহিম কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে গণমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়।


নবগঠিত ঢাকা মহানগর শাখা কমিটির অন্যান্য স্বেচ্ছাসেবী সদস্য লিস্ট

নবগঠিত ঢাকা মহানগর শাখা কমিটির অন্যান্য স্বেচ্ছাসেবী সদস্য যথাক্রমে-

সহ-সভাপতিঃ মোঃ সাইফুল ইসলাম
সহ-সভাপতিঃ মোঃ রুম্মান হাওলাদার
সহ-সভাপতিঃ মুসা সোহান
সহ-সভাপতিঃ রাজু আহম্মেদ
যুগ্ম-সম্পাদকঃ বিল্লাহ হাসান ফরাজী
যুগ্ম-সম্পাদকঃ মেহেদী হাসান 
যুগ্ম-সম্পাদকঃ স্বাধীন জয়
যুগ্ম-সম্পাদকঃ জসীম উদ্দিন
সাংগঠনিক সম্পাদকঃ রবিউল হাসান মুনিম
সাংগঠনিক সম্পাদকঃ মোঃ সানোয়ার রাফি
সাংগঠনিক সম্পাদকঃ তরিকুল ইসলাম বাবু
সাংগঠনিক সম্পাদকঃ কানিজ ফাতিমা মীম
দপ্তর সম্পাদকঃ মোঃ কাজী সাঈদ
প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ আলীম তালুকদার
শিক্ষা ও সাহিত্য সম্পাদকঃ শিরীন সুলতানা
নারী ও শিশু বিষয়ক সম্পাদকঃ জান্নাতূল ফেরদৌস কণা
সমাজ কল্যান সম্পাদকঃ মোঃ শাহীন
সাংস্কৃতিক সম্পাদকঃ হাসান মাহমুদ
তথ্য ও গবেষনা সম্পাদকঃ রাশেদ ইসলাম জাকারিয়া

গণ-সংযোগ সম্পাদকঃ রিয়াদুল ইসলাম রাজূ

সদস্য নির্বাচিত হলেন- মোঃ মারুফ হাসান,মাহফূজুর রহমান,নূর-এ-জান্নাত মীম,জাহিন বিনতে জাফর,এম বিল্লাহ,শরীফ মোঃ নাইম,মোঃ রাজূ আহম্মেদ,ফুয়াদ হাসান রিফাত


নবগঠিত ঢাকা মহানগর শাখা কমিটির অন্যান্য স্বেচ্ছাসেবী সদস্য লিস্ট



কার্যনির্বাহী সংসদের সভাপতি (কুয়েত প্রবাসী) হাফিজুর রহমান সোহাগ  তার মুঠোফোনে জানান,কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দের নিবিড় পর্যবেক্ষন ও তাদের মতাম) এক বছর তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে মঠবাড়িয়া উপজেলার সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠনের সামার্থানুযায়ী মানবিক সহায়তা প্রদান করবে। আমরা আশাবাদী তালিকাভুক্ত সকল সদস্য নিজ নিজ দায়িত্ব পালনে সতেষ্ট থাকবেন।

তের ভিত্তিতে সংগঠনের সাথে সম্পৃক্ত পুরাতন এবং নতুন সদস্যদের সমন্বয়ে গঠিত ঢাকা মহানগর শাখা কমিটি আগামী (১




উল্লেখ্য যে,ছোট্ট মনুদের জন্য ভালবাসা সংগঠনটি দীর্ঘদিন যাবৎ মঠবাড়িয়া উপজেলার সুবিধাবঞ্চিত শিশুদের যথাসাধ্য মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছে।


Saturday, 22 May 2021

অগ্নিদগ্ধ কন্যা রেশমা কে চিকিৎসা সহায়তা করেন ছোট্ট মনুদের জন্য ভালবাসা সংগঠন

 

Love For Children - (LikebanglaBD)

অনলাইন ডেস্ক রিপোর্টঃ

পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ৪ নং দাউদখালী ইউনিয়নের অসচ্ছল মোঃ ইলিয়াস হোসেন এর,অগ্নিদগ্ধ কন্যা রেশমা(৮) কে ঢাকা মেডিকেল এর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে গিয়ে নগদ আর্থিক সহায়তা প্রধান করেছেন মঠবাড়ীয়া উপজেলার শিশুদের আস্থাভাজন সংগঠন "ছোট্ট মনুদের জন্য ভালবাসা" ( Love for children ) অনলাইন ভিত্তিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।

 

আজ ২২/০৫/২০২১ রোজ রবিবার মঠবাড়িয়া উপজেলার শিশুদের আস্থাভাজন সংগঠন "ছোট্ট মনুদের জন্য ভালবাসা" ( Love for children )  এর পক্ষে ঢাকা মহানগর শাখার সদস্য গন মঠবাড়িয়া থানার ৪ নং দাউদখালী ইউনিয়নের অসচ্ছল মোঃ ইলিয়াস হোসেন এর,অগ্নিদগ্ধ কন্যা রেশমা(৮) কে ঢাকা মেডিকেল এর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে গিয়ে নগদ  অর্থ তুলে দেন রেশমার বাবার হাতে।

এ সময়ে উপস্থিত ছিলেন 

ঢাকা মহানগর শাখার সভাপতি; মোঃ মেহেদী হাসান মারুফ, সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক; মোঃ সোলায়মান হোসেন মাহিম,প্রচার ও প্রকাশনা সম্পাদক;আর এইচ মুনিম, সদস্য;কাজী সাইদ সহ আরো উপস্থিত ছিলেন সংগঠনের শুভাকাঙ্ক্ষী শামিম সানভী ও সাবেক মহানগর শাখার সদস্য ইমরান হোসেন সুমন।।



সংগঠনের সভাপতি মোঃ হাফিজুর রহমান সোহাগ  বলেন - মঠবাড়িয়া কে ভালবাসি তাই মঠবাড়িয়া উপজেলার শিশুদের কল্যাণে ছোট্ট মনুদের জন্য ভালবাসা সংগঠন সবসময় পাশে ছিলো ও থাকবে ইনশাআল্লাহ। সেই সাথে এই করোনা কালিন সময়ে অসুস্থ শিশুটির পাশে থাকতে পেরে উক্ত সংগঠনের সকল সেচ্চাসেবীবৃন্দ আনন্দিত।


উল্লেখ্য যে, শিশুটির দরিদ্র পিতা মোঃ ইলিয়াস হোসেন জানান, তার পক্ষে শিশুটির চিকিৎসার খরচ  সংগ্রহ করা সম্ভব না। মোঃ ইলিয়াস হোসেন তার শিশু সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

Tuesday, 11 May 2021

ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি তে একদিন

ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি(ছবি- Aug 2018 ) -Md Solayman Hossen Mahim


 ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আরবি: الجامعة الإسلامية للتقنية‎‎)- মোঃ সোলায়মান হোসেন মাহিম

বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত একটি আন্তর্জাতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এটি মূলত একটি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল কিন্তু বর্তমানে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের মালিকানা ইসলামী সম্মেলন সংস্থা তথা ওআইসি'র হতে এবং এর লক্ষ্য ওআইসিভুক্ত সকল রাষ্ট্রের ছাত্রদের জন্য পড়াশোনার সুব্যবস্থা করে দেয়া এবং প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষার ক্ষেত্রে মুসলমানদের এগিয়ে নিয়ে আসা।



সম্পূর্ণ সেশনজটমুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান। চার বছর মেয়াদি কোর্স কখনও সময়ের বেশি লেগেনি। শিক্ষাকালীন মাসিক ভাতা শিক্ষার্থীরা পান। এছাড়াও ডরমিটরি, বই, থাকা-খাওয়া সহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়া হয় বিনামূল্যে।





গ্র্যাজুয়েশন সম্পন্ন করে শিক্ষার্থীরা দেশ এবং বিদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে চাকরি পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, আইবিএ (ঢাবি),বিসিএস (পররাষ্ট্র), প্রশাসন,পুলিশ,এনবিআর, কাস্টমস,গণপূর্ত,সড়ক ও জনপথ ইত্যাদি সহ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড,পেট্রোবাংলা, বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লি, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি লিমিটেড, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ইত্যাদি সরকারি প্রতিষ্ঠানে এর স্নাতকরা কর্মরত আছেন। এছাড়া দেশের বাইরে বিখ্যাত প্রতিষ্ঠান গুগল, মাইক্রোসফট, আইবিএমসহ নামকরা বিদেশি বিশ্ববিদ্যালয়ও এখানকার গ্র্যাজুয়েটদের পদচারণায় মুখরিত।

স্থাপিতঃ ২৭ মার্চ ১৯৮১

উদ্বোধন- ১৪ জুলাই ১৯৮৮




ঠিকানাঃ
আইইউটি ঢাকা থেকে ৩০ কিঃমিঃ উত্তরে,গাজিপুরের বোর্ড বাজারে অবস্থিত। শীতকালে এখানকার তাপমাত্রা সর্বনিম্ন ১০ ডিগ্রি সেঃ থাকে এবং গ্রীষ্মকালে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেঃ পর্যন্ত হয়ে থাকে।।

লেখা সোর্স- উইকিপিডিয়া

ছবি- মোঃ সোলায়মান হোসেন মাহিম


Wednesday, 14 April 2021

সিভি (CV) লিখার সঠিক উপায় বা নিয়ম

 সিভি লেখার নিয়ম

সিভি (CV) লিখার সঠিক উপায় বা নিয়ম



CV কিঃ

সিভি (CV) ইংরেজি শব্দ যার পূর্ণরুপ হলো Curriculum Vitae.

সিভিতে যা কিছু বিস্তারিত লিখতে হয়, তা সংক্ষিপ্ত ভাবে নিম্নে লেখা হলোঃ 


আপনার সিভি টি লেখার আগে নিশ্চিত হয়ে নিন যে, আপনি কেন সিভি টি বানাতে/লিখতে চাচ্ছেন।

আপনার টার্গেট কি।

কোন কোন বিষয় গুলো হাইলাইট করবেন।

সাধারণতঃ সিভি এমন ভাবে বানানো/লিখা উচিত, আপনি যে কাজের জন্য এটি লিখতেছেন সে বিষয়টি যেন সিভি তে হাইলাইট করা থাকে। হাইলাইট মানে এমনা না যে, কালার/রং দিয়ে হাইলাইট করতে হবে। হাইলাইট মানে, ঐসব বিষয়গুলো গুরুত্বপূরণ, সুতরাং সেভাবে লিখতে হবে। সিভির প্রথম দিকে প্রায়োরিটি দিতে হবে।



সিভি স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট সিলেক্ট করতে হবে।

বেশি ট্যবলাইজড করা যাবেনা

ফন্ট সাইজ (১০-১৪/১৬) এর মধ্যে হওয়া ভাল।

ফন্ট অতিরিক্ত যেন ডিজাইন করা না হয়/কালার করা না হয়

পরিপাটি, মার্জিন ঠিক, সাজানো যেন হয় ইত্যাদি বিষয়ে খেয়াল রাখতে হবে।

 


শিক্ষাগত যোগ্যতাঃ

শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরণ একটা সিভিতে দিতে হবে। চেষ্টা করবেন, আপনি কি পড়েছেন, কোন বিষয়ে, আরও গুরুত্বপূর্ণ কি কি বিষয় ছিল এসব উল্লেখ করতে।


নিম্নোক্ত টপিক এড করবেন-


Certificate/Exam Name

Course type/Duration

Department

Major Subject

GPA/CGPA

Passing Year

Institution

Board/University


পেশাগত অভিজ্ঞতাঃ

চাকরির বিস্তারিত বিবরণ, কোন কোম্পানিতে/প্রতিষ্ঠানে কাজ করেছেন, কোম্পানি যদি স্বনামধন্য না হয় সেক্ষেত্রে এক লাইনে কোম্পানিটি কি কাজ করে সেটি লিখে দিবেন, আপনি কি কি কাজ করতেন তার বিস্তারিত লিখবেন, কোন ডিপার্টমেন্টে কাজ করতেন সেটাও লিখবেন, সময়টাও লিখে দিবেন।রেসপনসেবলিটি টপিকে যদি সাজিয়ে লিখতে না পারেন, আপনার কন্টাক্ট পেপারের সাহায্য নিতো পারেন অথবা যে চাকুরীর রেসপন্সিবিলিটি লিখবেন সেই চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল, ওটা থেকে সাহায্য নিবেন।


Organization Name,

 Position/Designation,

 Department,

 Duration,

 Location,

 Responsibility


দক্ষতাঃ

আপনি কি কি বিষয়ে দক্ষ(skilled) এ ব্যপারে সিভি তে লিখা প্রয়োজন। আপনার দক্ষতা সমূহ ক্রমানুসারে সিভি তে সাজিয়ে লিখতে হবে।


পুরস্কার ও সম্মাননাঃ

টপিক দেখেই বুঝতে পারছেন এখানে কি লিখতে হবে, আপনার যদি উল্লেখযোগ্য কোন পুরষ্কার বা সম্মানা প্রাপ্তি থেকে থাকে যেটা আপনার দক্ষতা সম্পর্কিত সেটা উল্লেখ করবেন। এমন না যে কোন লটারি জিতলে সেটা লিখতে হবে!


প্রকাশনাঃ

মানসম্মত কোন প্রকাশনা/জার্নাল/রিসার্চ থাকলে সেটার সারসংক্ষেপ উল্লেখ করবেন। ইত্যাদি টপিক সম্পর্কিত কোন লিংক থাকলে সেটাও উল্লেক করে দিতে পারেন।


পেশাদার সংগঠনঃ

আপনি কোন পেশাদকর সংঘঠনের সদস্য হয়ে থাকলে সেটাও উল্লেখ করবেন। কারণ, এটাও আপনার অর্জন। যেমন: ইন্জিনিয়ারিং কোন সংগঠনের সদস্য, আইন সমিতির সদস্য।


লাইসেন্স, প্রমাণপত্র, স্বীকৃতিপত্রঃ

কোন পেশাদার কাজ করার জন্য সংশ্লিষ্ট অনুমতির প্রয়োজন অাছে। যেমন – ঠিকাদারি, ড্রাইভিং, ইলেক্ট্রিসিটি সম্পর্কিত কাজ ইত্যাদি। তাই, এ সম্পর্কিত বিস্তারিত সিভি লিখতে হবে।


স্বেচ্ছাসেবকের কাজ:

কোন Voluntary/সামাজিক কাজে আপনি জড়িত থাকলে তাঁর একটা বিবরণ এখানে লিখতে পারেন। এটা আপনার ব্যাপারে পরিপূর্ণ ধারণে পেতে সাহায্য করবে।


ব্যক্তিগত তথ্য / personal history:

কোন রিক্রুটার কারো নাম/পিতকর নাম দেখে সিলেক্ট করবেনা (ব্যাপার টা ফর্মালি এমন)। কিন্তু কারো শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা / অন্যান্য দক্ষতা দেখার পর, ব্যক্তিগত তথ্য জানার প্রয়োজন পড়ে। তাই, এটি লিখতে হবে। অনেকে মনে করেন এটি না লিখলেও চলবে। তবুও, লিখা উত্তম।


শখ এবং আগ্রহঃ

সাধারণত আমরা প্রকৃত শখ আর আগ্রহ লিখিনা। যদি ফর্মালি লিখার চেষ্টা করি তাহলে, কোন চাকরির বিজ্ঞপ্তিতে দায়িত্ব/কর্তব্যতে যে বিষয়গুলো লিখা আছে এগুলোর সাথে যেন ম্যাচ হয় সেভাবে লিখতে হবে।


রেফারেন্সঃ

যাদের সাথে যোগাযোগ করলে আপনার দেওয়া তথ্যের সত্যতা যাচাই করা যাবে

Relation- Professional: আপনি যেখানে চাকরি করেছেন, ওখান থেকে যিনি আপনাকে চিনে/আপনার ব্যাপারে জানতে চাইলে জানাতে পারবে এমন কেউ হচ্ছে প্রফেশনাল রেফারি।


Academic / Relative / Famiy Friend এমন কাউকেও add করা যায়।


Professional, Academic : সুপারভাইজার , শিক্ষা প্রতিষ্ঠান স্যার এদেরকে রেফারেন্সে add করা উত্তম মনে করি।


পুরো লেখাটা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার লেখায় ভুল থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ সঠিক করে দিব।


সবসময় আমার লেখা পেতে আমাদের ফেসবুক পেইজ ( LikebanglaBD ) লাইক দিন।

ইমেইল- mssolayman033@gmail.com

Monday, 15 June 2020

ডাক্তারের অবহেলার কারণে মারা গেছেন এই মা | মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ...

মানুষ কিভাবে পারে এইরকম করতে?যেখানে একজন ICU তে থাকা রুগী কে ২৪ ঘন্টা  ডাক্তারের পর্যবেহ্মনে রাখা উচিত সেখানে কিভাবে একজন  ডাক্তার রুগী যখন মৃত্যুর সাথে লড়াই করে তখন কিভাবে  টিবি দেখে? তিনি একজন অন্তসত্ত্বা ছিলেন। যার গর্ভে ৩৩ সপ্তাহের সন্তান ছিলো।তার নরমাল ডেলিভারি হচ্ছিল তখন ও ডাক্তার আসেনি ভয়ে তার করোনা হবে।উপায় না পেয়ে আমার ভাইয়া ডেলভারিটা করায়। আমার ভাইয়া একজন ডাক্তার(সার্জন)। এতো কিছু হবার পরেও ডাক্তার আসেনি। এর কিছুহ্মন পরে যখন আমার আপুর (ভাবি) অবস্থা ভালো দেখছিলাম না তখন থেকে আমরা ডাক্তার কে ডাকছিলাম কিন্তু ডাক্তার  আসেনি।পাশের সিটে থাকা একজন রুগী যে কিনা করোনা আক্রান্ত ছিলো তবে সে একজন ডাক্তার ছিলো সে ও এসে অনেক চেষ্টা করলো দেখলো কিন্তু তারপরে ও  ডাক্তার আসেনি। হুম এমনটাই হচ্ছে ঢাকা #মুগদা_মেডিকেল_কলেজ_হাসপাতাল  এ।ডাক্তারের অবহেলায় মারা গেলো আমার ভাবি।আর কতো লোক মরবে এভাবে। বিচার চাই এর আমি আমরা

“ছোট্ট মনুদের জন্য ভালবাসা” ঢাকা মহানগর শাখা কমিটি ঘোষণা।

আরিফ আহম্মেদ ’ সভাপতি   মোঃ মিরাজ মিয়া ’ সাধারণ সম্পাদক   ও     মোঃ   সোলায়মান মাহিম সাংগঠনিক সম্পাদক অনলাইন ভিত্তিক সামাজিক স্বেচ্ছাসেবী সং...